মানিকগঞ্জে ব্রহ্মপুত্র জোনের কাবাডি শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ২১:২২আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:২২

মানিকগঞ্জে কাবাডির উদ্বোধন মানিকগঞ্জে শুরু হয়েছে জাতীয় কাবাডির ব্রহ্মপুত্র জোনের খেলা। বুধবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম। উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা দলকে ১৭ পয়েন্টে হারায় মানিকগঞ্জ জেলা দল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ব্রহ্মপুত্র জোনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮টি দল অংশ নিচ্ছে- মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, গাজীপুর, টাংগাইল, শেরপুর ও ময়মনসিংহ।

উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে মানিকগঞ্জ জেলা কাবাডি দল ৫৮ পয়েন্ট ও নেত্রকোনা জেলা কাবাডি দল ৪১ পয়েন্ট অর্জন করে। ১৭ পয়েন্টের ব্যবধানে মানিকগঞ্জ জেলা কাবাডি দল জিতেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, কাবাডি উপ-কমিটির আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু, সদস্য সচিব সেলিম পারভেজ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের