অ্যাথলেটিকসের কোচ দক্ষিণ আফ্রিকার গডউইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

গডউইন ওদিনুকায়েজ আগামী দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস মাথায় রেখে বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে অ্যাথলেটিকস ফেডারেশন। দক্ষিণ আফ্রিকার গডউইন ওদিনুকায়েজের সঙ্গে তিন মাসের চুক্তি করবে তারা।

এরই মধ্যে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত হয়েছে। নতুন কোচকে নিয়ে আসতে ভিসার আবেদনও করা হয়েছে। ফেডারেশন আশা করছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অ্যাথলেটদের দায়িত্ব নেবেন দক্ষিণ আফ্রিকান কোচ।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অ্যাথলেটদের জন্য বিদেশি কোচ আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকান কোচ গডউইন ওদিনকায়েজের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। ভিসা জটিলতা না হলে তিনি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় আসবেন, থাকবেন এসএ গেমস পর্যন্ত। পারফরম্যান্স দেখে তার চুক্তি বাড়ানো হবে।’

গডউইন এর আগে সংযুক্ত আরব আমিরাতের আল আইন স্পোর্টস ক্লাবে কাজ করেছেন। তিনি মূলত স্প্রিন্ট ও হার্ডলসের ওপর কোচিং করাবেন। বাংলাদেশে মাসিক বেতন পাবেন তিন হাজার ডলার। এছাড়া অন্য সুবিধাও রয়েছে।

মন্টু আরও বলেছেন, ‘আমরা এসএ গেমসে সাফল্য পেতে চাই। তাই বিদেশি কোচ নিয়ে আসছি। এছাড়া অন্য ইভেন্টের জন্য স্থানীয় অভিজ্ঞ কোচদেরও নিয়োগ দিতে যাচ্ছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি