জাপানের হ্যান্ডি ম্যারাথনে অংশ নিচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৭:০৬আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:১৩

জাপানের হ্যান্ডি ম্যারাথনে অংশ নিচ্ছে বাংলাদেশ ১৪ অক্টোবর জাপানের নাগোইয়া সিটিতে হতে যাচ্ছে ‘৩৫তম নাগোইয়া সিটি হ্যান্ডি ম্যারাথন’। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) সহযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক নূর নাহিয়ান ও জামালপুর ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) পরিচালক মিজানুর রহমান৷ শনিবার তারা নাগোইয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন।

প্রতি বছর জাপানের নাগোইয়া সিটির অন্যতম প্রতিবন্ধী সংগঠন অজু ও নাগোইয়া সিটি প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই ম্যারাথন৷

বিপিকেসের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুস সাত্তার দুলাল বলেছেন, ‘এই ম্যারাথনে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহযোগিতায় দুজন শারীরিক প্রতিবন্ধী অ্যাথলেট পাঠানো হয়৷ এই প্রতিযোগিতায় শুধু খেলাধুলা নয়, প্রতিবন্ধী মানুষদের জীবন ব্যবস্থা নিয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়৷’

ম্যারাথন শেষে অ্যাথলেটরা দেশে ফিরবেন ১৬ অক্টোবর।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী