শুটার সাবরিনার চিকিৎসায় ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ২০:৩১আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৩১

চেক তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গুরুতর অসুস্থ শুটার সাবরিনা সুলতানার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাবরিনার স্বামী সাইফুল আলম রিংকির হাতে চিকিৎসার জন্য দুই লাখ টাকার চেক তুলে দিয়েছেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন কমনওয়েলথ শুটিং ও সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউরোমাইলেটিস অপটিকা রোগে আক্রান্ত।

সাবরিনার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

চেক প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মোশাররফ হোসেন এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আসিফ হোসেন খান।

/জেইউ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের