বঙ্গমাতা ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ২০:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৫০

শুরু হলো বঙ্গমাতা ভলিবল বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলে শুভসূচনা করেছে বাংলাদেশ। শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিকরা।

আফগানিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। তারা জিতেছে ২৫-৯, ২৫-৯ ও ২৫-৩ পয়েন্টে। সকালে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ ৩-২ সেটে হারায় কিরগিজস্তানকে।

রবিবার বাংলাদেশের পরের ম্যাচ মালদ্বীপের সঙ্গে। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ নেপাল। প্রথম পর্বে স্বাগতিকদের শেষ ম্যাচ বুধবার কিরগিজস্তানের সঙ্গে।

শনিবার বেলা ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল সহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের