বঙ্গমাতা ভলিবলে মালদ্বীপের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৮:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৮:৩৯

মালদ্বীপের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল বাংলাদেশের মেয়েরা বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে মালদ্বীপ জিতেছে সরাসরি ৩-০ সেটে।

রবিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আরেক ম্যাচে নেপাল সরাসরি ৩-০ সেটে হারায় আফগানিস্তানকে। নেপাল ২৫-৪, ২৫-৯ ও ২৫-৬ পয়েন্টে জিতে যায় ম্যাচটি। তবে দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

প্রথম দিন আফগানিস্তানের বিপক্ষে জিতলেও দ্বিতীয় দিন স্বাগতিক মেয়েরা হেরে গেছে। টানা দুই জয়ে মালদ্বীপের মেয়েরা ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। বাংলাদেশ প্রথম সেট হেরে যায় ২৫-১৬ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিকরা হেরে যায় ২৭-২৫ পয়েন্টে। তৃতীয় সেটেও হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হার সঙ্গী হয় ২৫-২২ পয়েন্টে।

এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মালদ্বীপের আমিনাথ আরিশা। নেপালের প্রতিভা মালি হয়েছেন অন্য ম্যাচের সেরা খেলোয়াড়। দুই ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

মঙ্গলবার বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। প্রথম পর্বে স্বাগতিকদের শেষ ম্যাচ বুধবার কিরগিজস্তানের সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের