শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব টেনিস শুরু বুধবার

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৯:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:৫২

প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার হয় সংবাদ সম্মেলন খুলনায় আগামীকাল বুধবার শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস। টুর্নামেন্ট খেলতে ১৮ দেশের ৬৪ জন খেলোয়াড় খুলনায় এসেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শেখ রাসেলের জন্ম উৎসব উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

৫০ জন বিদেশি খেলোয়াড় সহ ৬৪ খেলোয়াড় অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। ১৮টি দেশের ২১ ক্লাবের টেনিস খেলোয়াড়রা খেলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুধবার সকাল ১১টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার মিট দ্য প্রেসে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী