বাংলাদেশের আরও দুটি সোনা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:০২

ছেলেদের ভারোত্তোলনে সোনা জিতেছেন জিয়ারুল ইসলাম (মাঝে) নেপালের এসএ গেমসে দারুণ একটি দিন কাটছে বাংলাদেশের। একের পর এক আসছে সুখবর। ছেলেদের ভারোত্তোলনের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন জিয়ারুল ইসলাম। এরপর ফেন্সিংয়ে ফাতেমা মুজিবের সাফল্যে যোগ হয়েছে আরেকটি সোনা।

আজ (শনিবার) দিনের শুরুতে ভারোত্তোলনে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। সেই উৎসব শেষ হতে না হতেই ছেলেদের ইভেন্টে সোনার হাসি হেসেছেন জিয়ারুল। ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজি মিলিয়ে মোট ২৬২ কেজি তুলে সেরা হয়েছেন তিনি।

বাংলাদেশকে আরেকটি সোনার পদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। নেপালের চলতি এই গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ফেন্সিং। আর প্রথম আসরেই মেয়েদের স্যাবার এককে সেরা হয়েছেন ফাতেমা।

ফেন্সিংয়ে সাফল্য এনে দিয়েছেন ফাতেমা মুজিব সব মিলিয়ে এখন পর্যন্ত নেপালের এসএ গেমসে সপ্তম সোনা জিতলো বাংলাদেশ। এর আগে দিপু চাকমা তায়কোয়ান্দোর ২৯ প্লাস বয়স শ্রেণিতে বাংলাদেশকে এনে দিয়েছিলেন প্রথম সোনা। কারাতে থেকে এসেছে সর্বোচ্চ তিনটি সোনা। ছেলেদের ৬০ কেজি কুমিতে আল আমিন, মেয়েদের ৫৫ কেজি কুমিতে মারজান আক্তার প্রিয়া ও ৬১ কেজি কুমিতে সোনার হাসি হেসেছেন হোমায়রা আক্তার অন্তরা।

/টিএ/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
‘বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন’: তানিশা মুখার্জি
মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী