টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে ২০২০ টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে প্রধানমন্ত্রী জাপান যাবেন।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আইওসির আমন্ত্রণ পৌঁছে দেন তাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘আইওসির আয়োজক কমিটির আমন্ত্রণ এটা। আজ মাননীয় প্রধানমন্ত্রী জাপানে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন। এটা একটা রাষ্ট্রীয় সফর। তিনি সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।’

আগামী ১-১০ এপ্রিল হবে বাংলাদেশ গেমস। এই গেমস নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বিওএ মহাসচিব, ‘বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এসএ গেমসের সাফল্যের জন্যও বিওএ-কে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সেই পরামর্শ দিয়েছেন।’

এবারের বাংলাদেশ গেমসের জন্য সরকারের কাছে ৩৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট দিয়েছে বিওএ।

/টিএ/পিকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী