বাবা হারালেন গলফার সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৪:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:৫০

গলফার সিদ্দিকুর রহমান কয়েকদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থবোধ করছিলেন গলফার সিদ্দিকুর রহমানের বাবা মোহাম্মদ আফজাল হোসেন। কিন্তু বুধবার রাতে কাছের মানুষদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। মিরপুরের মাটিকাটার বাসায় ৭৫ বছর বয়সে নিভে গেছে তার জীবনপ্রদীপ।

মৃত্যুকালে আফজাল হোসেন স্ত্রী ফিরোজা বেগম ও চার ছেলে রেখে গেছেন। যাদের একজন বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর বিজয়ী গলফার সিদ্দিকুর। আজ (বৃহস্পতিবার) সকালেই জানাজা শেষে মিরপুরের মানিকদি করবস্থানে দাফন করা হয়েছে আফজাল হোসেনকে।

সিদ্দিকুরের স্ত্রী সামাউন আঞ্জুম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার শ্বশুর কিছুদিন অসুস্থ ছিলেন। তারপর সুস্থ হয়ে ভালোই ছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা-বার্তা হতো। কিন্তু কাল (বুধবার) রাতে খাবার খাওয়ার সময় হঠাৎই কী যেন কী হয়ে গেল। আমরা তাকে মাদারীপুরের গ্রামের বাড়িতে দাফন করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মানিকদি কবরস্থানে দাফন করতে হয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম