সেপ্টেম্বরে গলফ কোর্সে ফিরছেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ২০:৪৪ আপডেট : ০৯ জুন ২০২০, ২০:৫১

বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান গত মার্চের শুরুতে মালয়েশিয়া ওপেন গলফে সর্বশেষ খেলছেন সিদ্দিকুর রহমান। এরপর করোনাভাইরাসের কারণে আর কোনও এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাই হয়নি। সিদ্দিকুরকেও তাই বাসায় কাটাতে হচ্ছে অলস সময়। তবে আশার কথা হলো, এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগামী সেপ্টেম্বর থেকে খেলা শুরু করতে চাইছে। শুরুতে থাকছে দক্ষিণ কোরিয়ার সিনহান ওপেন গলফ। সবকিছু ঠিক থাকলে সেখানে খেলবেন বাংলাদেশি এই গলফার।

প্রাথমিক সূচিতে সেপ্টেম্বরে রয়েছে আরও দুটি প্রতিযোগিতা। জাপানে হবে প্যানাসনিক ওপেন, আর তাইওয়ানের মারকিউরিস ওপেন। তিনটি প্রতিযোগিতাতেই অংশ নিতে চান সিদ্দিকুর। বাংলা ট্রিবিউনকে জানালেন তেমনটাই, ‘এশিয়ান ট্যুরের তিনটি প্রতিযোগিতা রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রতিযোগিতাগুলোতে আমি খেলতে চাই। আয়োজকদের আমি হ্যাঁ বলেছি। তবে তার আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে। তাহলেই খেলতে যেতে পারি।’

সেপ্টেম্বরে গলফ কোর্সে নামার জন্য পুরোপুরি প্রস্তুত দেশসেরা এই গলফার। বাসাতেই নিয়মিত করছেন ফিটনেস নিয়ে কাজ, ‘যখনই খেলা শুরু হবে তখন থেকেই আমি খেলতে প্রস্তুত। বাসায় ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করছি। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করছি। খেলা শুরুর আগে ২ সপ্তাহ কোর্সে অনুশীলন করলেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। তবে তার আগে সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

দুইবারের এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরের সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। মালয়েশিয়ায় সর্বশেষ প্রতিযোগিতায় হয়েছিলেন ৩১তম। করোনার এই বিরতিতে নিজের ভুল-ত্রুটিগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি, ‘আমার লক্ষ্য যেমন ছিল তার চেয়ে আরও ভালো গলফ খেলতে চাই। নিজেকে আরও ধারালো করে তোলার চেষ্টা করে যাচ্ছি। এখন সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের