কিরগিজস্তানকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ১৯:৪১ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২০:০০

বিশ্ব দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় দিনেও আলো ছড়িয়েছেন ফাহাদ রহমান অনলাইন দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর ‘এ’ গ্রুপের ম্যাচে দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪-২ গেমে হারিয়েছে কিরগিজস্তানকে।

এই রাউন্ডে জিতেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। তবে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ হেরে যান।

কিরগিজস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশ ৪-২ গেমে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এই ম্যাচে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফাহাদ। বুলগেরিয়ার বিপক্ষেও হেরেছে বাংলাদেশে। হারের ব্যবধান ৬-০।

বাংলাদেশ ২ ম্যাচে পেয়েছে ১২ গেম পয়েন্ট। আগামীকাল সপ্তম রাউন্ডে তুর্কমেনিস্তান, অষ্টম রাউন্ডে ফিলিপাইন ও নবম রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ’এ’-এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে শীর্ষ তিন দল টপ ডিভিশনে উন্নিত হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী