অক্টোবরে অনূর্ধ্ব-২১ হকি দলের আবাসিক ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৬

অক্টোবরে অনূর্ধ্ব-২১ হকি দলের আবাসিক ক্যাম্প আগামী বছরের শুরু থেকে হকি দলের ব্যস্ত সূচি। ঢাকায় হবে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। একটি বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি, অন্যটি মার্চে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। তার প্রস্তুতি হিসেবে চলছে অনূর্ধ্ব-২১ দলের ফিটনেস ট্রেনিং, যা শেষ হওয়ার কথা ৮ সেপ্টেম্বর। এরপর অক্টোবর থেকে শুরু হবে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প।

আপাতত বিমান বাহিনীর তত্ত্বাবধানে চলছে ফিটনেস ট্রেনিং। বিশেষ করে, যারা সার্ভিসেস দলের বাইরে আছে তাদের নিয়েই হচ্ছে এই কর্মসূচি। এরপর তাদের নিয়ে দীর্ঘমেয়াদে অনুশীলন হবে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনূর্ধ্ব-২১ দল নিয়ে আমরা অক্টোবরের শুরু থেকে দীর্ঘমেয়াদে প্রস্তুতি শুরু করবো, চলবে জানুয়ারি পর্যন্ত। আমরা তাদের নিবিড় অনুশীলনের মধ্যে রাখতে চাই যেন ঢাকার প্রতিযোগিতায় ভালো ফল আসে।’

এই দলটির আট খেলোয়াড়ের বয়স নিয়ে জটিলতা ছিল। তবে সেটাও কেটে গেছে। ইউসুফ বলেছেন, ‘আমরা এশিয়ান হকি ফেডারশন থেকে মৌখিকভাবে জানতে পেরেছি যাদের বয়স জানুয়ারিতে ২১ বছর অতিবাহিত হয়ে যাবে, তারাও খেলতে পারবে। করোনা পরিস্থিতির কারণে তা হচ্ছে। তাই আমরা এখন কিছুটা নির্ভার।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি