হাপা জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৯

হাপা জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় হাপা জাতীয় বেসবলের শিরোপা জিতেছে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি)।
রবিবার বিকেলে পল্টন মাঠে প্রতিযোগিতার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১২-১০ পয়েন্টে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ জয়ের ফলে জাতীয় বেসবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এসকেএসপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. আবুল হাসেম।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের