গলফার সিদ্দিকুরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৮

খেলার জন্য হা-পিত্যেশ করছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। মাঝে ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আর সেখানে যাওয়া হয়নি। অবশেষে অপেক্ষার প্রহর বুঝি শেষ হতে যাচ্ছে। এবার দেশের প্রতিযোগিতার মাধ্যমে আবারও খেলায় ফিরতে যাচ্ছেন সিদ্দিকুরসহ অন্য গলফাররা।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আর্মি গলফ ক্লাবে শুরু হচ্ছে প্যারাগন ওপেন প্রতিযোগিতা। ১৫ লাখ টাকার প্রাইজমানির প্রতিযোগিতায় শুধু সিদ্দিকুরই নন, খেলবেন পেশাদার গলফারদের বেশিরভাগই। করোনার পর এই প্রথম খেলার সুযোগ পেয়ে সিদ্দিকুর রহমান তাই উচ্ছ্বসিত, ‘অনেক দিন ধরেই খেলার সুযোগ খুঁজছিলাম। কিন্তু হয়ে উঠেনি। এবার দেশের কোর্সে খেলবো আমরা। তাতেই আমি খুশি।’

এর পরই সিদ্দিকুর যোগ করেছেন, ‘তবু তো শুরু হচ্ছে। একবার শুরু হয়ে গেলে আশা করি তা নিয়মিতই হবে। একটা টুর্নামেন্ট হচ্ছে, তাতে মোটামুটি মানের প্রাইজমানিও থাকছে, এটাই এখন বড় ব্যাপার।’

দেশের আরেক গলফার বাদল হোসেনও খেলতে মুখিয়ে আছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দেশের টুর্নামেন্টগুলোর আয় দিয়েই আমরা বিদেশে গিয়ে খেলার সাহস করি। করোনায় এতদিন খেলা না থাকায় আমাদের কোন পুঁজিই ছিল না। অবশেষে দেশেই খেলা শুরু হচ্ছে, এর চেয়ে ভালো খবর এই মুহূর্তে তাই আর হয় না। এখানেই ভালো একটা কিছু করতে পারলে সেটাই আমাদের জন্য বেশি লাভজনক হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের