করোনা বিরতির পর ফিরেই সিদ্দিকুরের ট্রফি জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪১

দীর্ঘ করোনা বিরতির পর দেশে গড়িয়েছে গলফ। এর আগে সিদ্দিকুর রহমান অনুশীলন করলেও গলফ কোর্সে ফেরার ‍সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়েই বাজিমাত করলেন দেশসেরা এই গলফার। দারুণ পারফর্ম করে শিরোপা জিতেছেন প্যারাগন গলফ প্রতিযোগিতায়।

বুধবার আর্মি গলফ কোর্সে তৃতীয় ও শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

এর আগে প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন। দ্বিতীয় রাউন্ডেই চলে আসেন শীর্ষে। তিনটি বার্ডি ও দুটি বোগি করে সবাইকে ছাড়িয়ে যান। যা ধরে রাখেন শেষ রাউন্ডেও!

করোনা বিরতির পর ট্রফি জিতে সিদ্দিকুর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘করোনার জন্য এক বছর কেউই আসলে খেলতে পারেনি। আলহামদুলিল্লাহ, জিতেছি বলে আমি অনেক খুশি। কারণ বিরতির এক বছর পর এসেই প্রথম টুর্নামেন্ট জিতে চ্যাম্পিয়ন হয়েছি। যদিও এটা ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্ট তো টুর্নামেন্টই। অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জামাল অনেক ভালো খেলেছে। আমি অবশ্য সেরাটা খেলতে পারিনি। তার পরেও খুশি।’

সিদ্দিকুরের ট্রফি জেতার দিনে রানার্সআপ হয়েছেন জামাল মোল্লা। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলেছেন এই গলফার। আর প্রথম দিনে শীর্ষে থাকা আকবর হোসেন সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে হয়েছেন তৃতীয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী