বাংলাদেশ গেমসেও দ্রুততম মানব-মানবী তারাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৮:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮:০৩

জাতীয় অ্যাথলেটিকসে আগে থেকেই দাপট মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তারের। দুজনেই দেশের দ্রুততম মানব ও মানবী। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও সেই ধারা অব্যাহত রেখেছেন দুই তারকা। জাতীয় অ্যাথলেটিকসের পর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে সেরা ইসমাইল ও শিরিন।

আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে পুরুষ বিভাগে ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর ইসমাইল। আর নৌবাহিনীর আব্দুল রউফ ১০ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে রুপা ও বিমানবাহিনীর নাইম ইসলাম ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

গত বছর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিকসে ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। তবে সেই টাইমিং এবার ছাড়িয়ে যেতে পারেননি তিনি।

কারণ ব্যাখ্যায় এই স্প্রিন্টার বললেন, ‘বাংলাদেশ গেমসে এটাই আমার প্রথম স্বর্ণপদক। করোনার কারণে নিয়মিত অনুশীলন করতে পারি না। মাঝেমাঝে মাঠে আসতে পারি, মাঝেমাঝে পারি না। রুটিন কাজ থাকে। করোনা মহামারী শেষ হলে আশা করি আপনারা আমার ভালো একটা টাইমিং দেখতে পাবেন। এখন স্বর্ণপদক পেয়েছি, এটাই শুকরিয়া।’

টোকিও অলিম্পিকের আগে ভালো সুবিধাদি চাইছেন ইসমাইল, ‘ভালো করার জন্য লং টার্ম ট্রেনিং করা দরকার। আমাকে যদি আপনি এখন অলিম্পিকে নামিয়ে দেন, আমি তো সেভাবে কিছু করতে পারবো না। তাই অলিম্পিকে যাওয়ার আগে আমাকে ট্রেনিংয়ের সুবিধা দেওয়া উচিত। আর অলিম্পিকের মাত্র ছয় মাস আছে, ছয় মাস আমাকে ট্রেনিংয়ের সুবিধাদি দেওয়া হোক, আশা করি টাইমিংটা ভালো হবে।’

অন্যদিকে মেয়েদের বিভাগে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন শিরিন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন ১১ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা ও বিকেএসপির সোনিয়া আক্তার ১২ দশমিক ১০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ইসমাইলের মতো শিরিনেরও এটি প্রথম বাংলাদেশ গেমসে সোনা জয়। শিরিন অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘অনুভূতির কথা যদি জিজ্ঞেস করেন, এটা প্রকাশ করার মতো কিছু নেই। এটা অনুভব করার। তো আমি খুব ভালো অনুভব করছি। কারণ এটা আমার প্রথম বাংলাদেশ গেমসে গোল্ড পাওয়া। এর আগে অষ্টম বাংলাদেশ গেমসে বিউটি আপার কাছে দ্বিতীয় হয়েছিলাম।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের