উজবেকিস্তানে নিজেদের অবস্থান দেখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৯:৫৮আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৫৮

উজবেকিস্তানে শুরু হয়েছে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। ৮১ কেজি ওজন শ্রেণিতে মনিরা কাজী ও জিয়ারুল ইসলাম। শুক্রবার ছিল মনিরা কাজীর ইভেন্ট। তবে সেখানে ভালো করতে পারেননি তিনি। চূড়ান্ত পর্বে আটজনের মধ্যে অষ্টম স্থান হয়েছেন।

ফলে দক্ষিণ এশিয়ার বাইরের প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশ আবারও নিজেদের অবস্থান জেনে নিলো। এমনিতে এসএ গেমসে গত কয়েকটি প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো করে আসছিল। গতবার নেপালের এসএ গেমসে তো দুটি সোনার পদক এসেছিল। এবার নানা জটিলতা পেরিয়েই উজবেকিস্তান পৌঁছান বাংলাদেশের দুই প্রতিযোগী। তবে সেখানে ভালো করার প্রত্যাশা থাকলেও শুরুতে হতাশ করেছেন মনিরা। বাংলাদেশের এই ভারোত্তোলক ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলেছেন মাত্র ১৫৫ কেজি৷ এই ইভেন্টে ব্রোঞ্জ জিছেন তুর্কিমেনস্তানের আয়সলোতানের। তিনি ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলেছেন ২১৮ কেজি।

আগামীকাল শনিবার ১০২ কেজি ওজন শ্রেণিতে লড়বেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি