আবাহনীর পরিচালক মুসা মিয়া আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৭:৩১আপডেট : ১৯ জুন ২০২১, ১৭:৩১

আবাহনী লিমিটেডের অন্যতম পরিচালক ও কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মুসা মিয়া আর নেই। আজ (শনিবার) সকালে ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুসা মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই সংগঠকের মৃত্যুতে আবাহনী লিমিটেডের পরচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।

মুসা মিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ আবাহনী ক্লাবের পতাকা অর্ধনমিত রাখারও সিদ্ধান্ত হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম