ওয়ালটন রাগবির শিরোপা জিতেছে সেনাবাহিনী ও ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৬, ১৬:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৬:৪৮

ওয়ালটন রাগবির শিরোপা জিতেছে সেনাবাহিনী ও ঢাকা ওয়ালটন জাতীয় রাগবির পুরুষ ও মহিলা বিভাগের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা জেলা।
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন-এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী  ৫১-০০ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহিলাদের ফাইনালে ঢাকা জেলা ০৫-০০ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
বাংলাদেশ সেনাবাহিনী দলের নাদিম মাহমুদ পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় এবং নড়াইল জেলা দলের নিশা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন। 
পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রথম সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিছুর রহমান (সেলিম), ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক, লিগ্যাল ডিপার্টমেন্ট, ওয়ালটন গ্রুপ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ (পুরুষ) এবং পারভীন পুতুল (মহিলা)।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের