এবার ইসরায়েলের জুডোকার বিপক্ষে খেলতে আসেননি এক সুদানি!

স্পোর্টস ডেস্ক 
২৬ জুলাই ২০২১, ১৭:২৬আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:২৯

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও অত্যাচারের কারণে ভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে অলিম্পিকে। বিশেষ করে জুডোতে। এইতো সেদিন ইসরায়েলের তোহাল বাটবালের বিপক্ষে খেলার আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন। এবার ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে দ্বিতীয় রাউন্ডেও বাটবালকে খেলতে হয়নি। প্রতিপক্ষ সুদানের মোহামেদ আবদালরাসুল ভেন্যুতে আসার প্রয়োজনবোধই করেননি! 

তবে আবদালরাসুল কেন আসেননি, সেটি আন্তর্জাতিক জুডো ফেডারেশন জানাতে পারেনি। এ নিয়ে কোন মন্তব্যও পাওয়া যায়নি। সুদানের অলিম্পিক কমিটি এখন পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে ভেতরে ভেতরে গুঞ্জন, নুরানির মতো না খেলেই ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছেন আবদালরাসুল। যদিও আবদালরাসুল দ্বিতীয় রাউন্ডে বাটবালের বিপক্ষে ম্যাচে খেলার আগে ওজন মাপানোর সময় ছিলেন। কিন্তু ম্যাচের সময় আর আসেননি। যদিও প্রথম রাউন্ডে আবদালরাসুলের বিপক্ষেই খেলার কথা ছিল নুরিনের। 

টোকিও অলিম্পিকে এমন ঘটনায় বিব্রত আয়োজক তথা আন্তর্জাতিক জুডোর কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে সুদানি ওই জুডোকার বিপক্ষে শাস্তির সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি