টোকিও অলিম্পিক

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়াকে টপকে চীনের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২১, ১৮:৫০আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮:৫০

১৯৯৬ সাল থেকে অলিম্পিকে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাষ্ট্রেরই রাজত্ব। কিন্তু টোকিও অলিম্পিকে সেখানে ভাগ বসিয়েছে চীন। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে। 

এই ইভেন্টে সাঁতার শেষ করতে চীনের সাঁতারুদের সময় লেগেছে সাত মিনিট ৪০.৩৩ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে অস্ট্রেলিয়ার গড়া, বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সময় ছিল তখন ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড।

বিপরীতে নিজেদের সেরা টাইমিং করেও বৃহস্পতিবার সোনা জিততে পারেনি যুক্তরাষ্ট্র। সাত মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তারা রুপা জিতেছে। সাত মিনিট ৪১.২৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে চীন। দেশটির ২৩ বছর বয়সী সাঁতারু জং ইউফেই জিতেছেন সোনার পদক।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি