নেপাল ও আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২

কাতারের দোহাতে ২৫তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ। মেয়েদের ইভেন্টে গ্রুপ পর্বে ভালো করতে পারেননি সোনাম সুলতানারা। তবে স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। আর আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল।

নারী দলের অভিজ্ঞ খেলোয়াড় সোনাম সুলতানা ভিডিও বার্তায় বলেছেন, ‘এই প্রথম আমরা নেপালকে হারিয়েছি। দেশে দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের কারণে এমন জয় এসেছে। আশা করছি সামনের দিকে আরও ভালো হবে।’

টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর বাংলা ট্রিবিউনকে, ‘গ্রুপ পর্বে থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের সঙ্গে পেরে ওঠা যায়নি। তবে স্থান নির্ধারণী ম্যাচে আমরা ভালো করেছি।’

বাংলাদেশ দলে খেলেছেন মুহতাসিন আহমেদ, মোফরাদুল সজীব, সাব্বির হোসেন, রামহিম লিয়ান বম, সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও নওরিন সুলতানা মাহি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের