দেশের দ্রুততম মানবকে এক বছরের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৩:৪১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪:৩৪

টোকিও অলিম্পিকে বাছাই প্রক্রিয়া নিয়ে সোচ্চার ছিলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। এনিয়ে মিডিয়াসহ নানান জায়গায় প্রতিবাদও করেছেন। তার বিরুদ্ধাচরণ ভালো লাগেনি অ্যাথলেটিকস ফেডারেশনের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে আগামী এক বছরের জন্য সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে এই ফেডারেশন।

এই সময়ের মধ্যে ইসমাইল ঘরোয়া ও আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। শুরুতে ইসমাইলকে শোকজ দেওয়া হয়েছিল। এরপর করা হয় তদন্ত কমিটি। শেষমেষ গত ২ অক্টোবর নিষেধাজ্ঞার শাস্তিই দেয় এই কমিটি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইসমাইল শৃঙ্খলা ভঙ্গ করেছে। নিয়ম মেনেই ফেডারেশন থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কেননা সে ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে নানান সময়ে নেতিবাচক কথা বলেছে। যা নিয়ম বিরুদ্ধ ছিল।’

নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল নিষেধাজ্ঞা নিয়ে তেমন কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘বিষয়টি আমার কর্মস্থল নৌবাহিনী দেখছে। আমি যতদূর জানি তারা চিঠিও পাঠিয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি