এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ২০:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২০:১২

এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এগুলো তুলে দেন। রবিবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট মিলনায়তনে শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়ী গলফাররা পুরস্কার হাতে পেয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনাপ্রধানের পত্নী নুরজাহান আহমেদ। 

গত ৫ থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত তিন দিনের এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন মেজর এস কে মো. ইউসুফ রেজা। রানারআপ হন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার। নারীদের মধ্যে বিজয়ী হয়েছেন তসলিমা ইউসুফ।

অনুষ্ঠানে অংশ নেন কুর্মিটোলা গলফ ক্লাবের সহ-সভাপতি ও এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, লেডি ক্যাপ্টেন মাহমুদা চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান, ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লে. কর্নেল এম এম গোলাম মোহায়মেন, র‍্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরটি/আরকে/জেএইচ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে