ইন্দোনেশিয়ায় ১০ মিটার এয়ার রাইফেলের সেমিতে শোভন-রাব্বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৩

ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ পি’তে বাংলাদেশের দুই শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান সেমিফাইনালে উঠেছেন।

আজ (বুধবার) ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাই পর্বে শোভন ৬২০.৮ ও রাব্বি ৬২০.৩ স্কোর করেছেন।

বাছাই পর্বে ৬২৫.৯ স্কোর করে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছেন থাইল্যান্ডের নাপিস টরটাংপানিক। দুই গ্রুপে চারজন করে শুটার আগামীকাল (বৃহস্পতিবার) সেমিফাইনালে লড়বে। ফাইনালও হবে একইদিনে।

২০১৬ সালে মিউনিখে বিশ্বকাপ শুটিংয়ের বাছাইয়ে শোভন করেছিলেন ৬২১.০ স্কোর। সেটিই ছিল তার সেরা স্কোর।

সেমিফাইনালে ওঠার পর সংবাদমাধ্যমকে শোভন বলেছেন, ‘১০ মিটার আমার কাছে সবসময় বিশেষ কিছু। যদিও সাবেক কোচ ক্লাভস ক্রিস্টিয়েনসেনের পরামর্শে ৫০ মিটার রাইফেলে নিয়মিত অংশ নিচ্ছিলাম। এবার এখানে এসে ভালো করেছি। আশা করি, আগামীকাল (বৃহস্পতিবার) আমার সেরাটা দিয়ে দেশের জন্য পদক জিতবো।’

এদিকে বৃহস্পতিবারই মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে অংশ নেবেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান, নাফিসা তাবাসসুম ও সাজিদা হক।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের