বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইরাক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ২১:১৮আপডেট : ২২ মার্চ ২০২২, ২১:১৮

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চলমান দ্বিতীয় টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার অপেক্ষায় স্বাগতিকরা। আগামীকাল (বুধবার) বিকালে ফাইনালে ওঠার লড়াইয়ে তুহিন তরফদাররা মুখোমুখি হবে ইরাকের। কয়েক বছর ধরে কাবাডিতে আত্মপ্রকাশ করা মধ্যপ্রাচ্যের দেশটি এই ম্যাচের আগে স্বাগতিকদের একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়াকে ৬৭-১৬ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইরাক, লোনাই পেয়েছে পাঁচটি। মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের জোরে আগামীকাল শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছে ইরাক।

এবারই প্রথম কাবাডিতে ইরাকের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইরাক অধিনায়ক আলী সারি আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘আমরা মনে করি, আমরা সেরা। আমি ও আমার খেলোয়াড়রা বাংলাদেশের খেলোয়াড়দের দেখেছি। বাংলাদেশের মতো ইরাকেরও ভালো খেলোয়াড় আছে। সে কারণে আমি মনে করি, ইরাক-বাংলাদেশ সমানে সমান।’

তবে ইরাক অধিনায়ক যাই বলুন না কেন, শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা বাংলাদেশই সেমিফাইনালে পরিষ্কার ফেভারিট। অধিনায়ক তুহিন বলেছেন, ‘ইরাককে নিয়েই কাজ বেশি করছি। কারণ সব মিলিয়ে ইরাকের প্লেয়ার ভালো। প্রতিপক্ষের বিচারে অন্য দলের চেয়ে আমি মনে করি ইরাক আমাদের জন্য সহজ প্রতিপক্ষ।’

কেনিয়া পাঁচটি লোনাসহ ৬৫-১৯ পয়েন্টে নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আফ্রিকান দলটি প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়েছে শ্রীলঙ্কাকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের