কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৮:২৫আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:৪২

দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। ম্যাচ পরিস্থিতি বলতে গেলে পেন্ডুলাম। একবার কেনিয়া এগিয়ে যায় তো পরে বাংলাদেশ। তবে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দাপট দেখিয়েই টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কেনিয়াকে হারিয়েছে ৩৪-৩১ স্কোরে। 

শহীদ নূর হোসেন ভলিবল মাঠে নিজেদের দর্শকদের সামনে তুহিন তরফদার-আরদুজ্জামানরা হতাশ করেনি। গতবারও নিজেদের মাঠে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও ট্রফি দেশের বাইরে যেতে দেয়নি। তবে ম্যাচের শুরু থেকে ভয় ছড়াচ্ছিল কেনিয়া। ২-২ পয়েন্টের সমতা থাকার পর বারবারই এগিয়ে যাচ্ছিল আফ্রিকার দেশটি। তবে বাংলাদেশও আশাহত করেনি। ৯-৯ পয়েন্টের পর আবারও সমতা আনে ১২-১২ পয়েন্টে। প্রথমার্ধে তো ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশ দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে।

বিরতির পর আবারও এগিয়ে যায় কেনিয়া। ১৮-১৭ পয়েন্টে পিছিয়ে থেকে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি। একপর্যায়ে ২০-১৯ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। পরে লিড ধরে রেখেই এগিয়ে যেতে থাকে। ৩১-২৫ স্কোরে প্রতিপক্ষকে পেছনে ফেলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও যায়। তবে শেষের দিকে ঝলক দেখাতে থাকে কেনিয়া। ৩২-৩১ পয়েন্টে বাংলাদেশকে প্রায় ধরেই ফেলেছিল। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর হাসতে দেয়নি। ৩৪-৩১ পয়েন্টে বাংলাদেশেরই জয় এসেছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার