বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ১২:০৬আপডেট : ২০ মে ২০২৪, ১২:০৮

নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলা অবস্থায় লিভারপুলের দায়িত্ব পেয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। তার স্পর্শেই ৯ বছরে ক্লাবটি আমূলর পরিবর্তন। জিতেছে সম্ভাব্য সব শিরাপা। এমন কোচের বিদায়ী ম্যাচটা তাই আবেগঘন না হয়ে পারে না। হয়েছেও তাই। গতকাল ঘরের মাঠে উলভসকে ২-০ গোলে হারানো ম্যাচে ভক্তদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। তাদের তকমা দিয়েছেন বিশ্বফুটবলের সুপারপাওয়ারের! 

ম্যাচের জয় ছাপিয়ে অ্যানফিল্ডে আকর্ষণের কেন্দ্র ছিলেন মূলত এই ৫৬ বছর বয়সী জার্মান। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন ছিল। কারণ এই সময়ে অ্যানফিল্ড ভক্তদের সঙ্গে শক্ত বন্ধন গড়ে উঠেছে তার। ক্লপকে শ্রদ্ধা জানানোর উপায় হিসেবে অন্যতম ছিল দানবীয় মোজাইক চিত্র। যার সম্মিলতি বার্তায় লেখা ছিল তার নাম। আরেকটাতে জার্মান ভাষায় ডানকে। গ্যালারি কাঁপিয়ে সমস্বরে ক্লাব সঙ্গীতও গেয়েছেন তারা।    

বিদায়ী ভাষণ দিতে তার জন্য মঞ্চও তৈরি করা হয় মাঠে। তখন উপস্থিত ছিলেন ক্লাবটির মালিক, পরিচালক ও অ্যাম্বাসেডররা। অ্যানফিল্ড কিংবদন্তি কেনি ডালগ্লিশ, ভক্তসহ সবাই মঞ্চে কিছু বলার জন্য আমন্ত্রণ জানান ক্লপকে। বিদায়ী ভাষণে তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে না এটাই শেষ। মনে হচ্ছে নতুন শুরু। আজ এমন একটা দল দেখলাম যাদের আছে অনেক প্রতিভা, তারুণ্য, সৃষ্টিশীলতা, আগ্রহ, তুমুল আকাঙ্ক্ষা। এটাই উন্নতির একটা অংশ। যা একটা দলের ভীষণ প্রয়োজন।’

২০১৫ সালে ক্লাবটির যখন দায়িত্ব নেন। তখন দলটার ওপর আস্থা রাখতে পারতেন না ভক্তরা। সেই কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন, ‘লোকেরা বলে আমি তাদের সংশয়বাদী থেকে বিশ্বাসী করে তুলেছি। এটা সত্য নয়। আপনারাই এর পেছনের মূল কারিগর। কেউ আপনাদের সেটা করতে বারণ করেনি। ক্লাবটা আগের দীর্ঘ সময়ের চেয়ে এখন আরও ভালো অবস্থায়।’

পুরো আবহটা ছিল আবেগঘন। ক্লপ নিজেও সেটা টের পেয়েছেন। তাইতো সেই আবহে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছে এভাবে, ‘আমাদের আছে চমৎকার একটি স্টেডিয়াম, ট্রেনিং সেন্টার এবং আপনারা। যারা কিনা বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার। অবিশ্বাস্য। আমরা নিজেরা সিদ্ধান্ত নিবো দুশ্চিন্তা নাকি রোমাঞ্চিত হবো। নিজেরা ঠিক করবো নিজেদের ওপর বিশ্বাস রাখবো কিনা। আজ আমি আপনাদেরই একজন। আমি বিশ্বাস ধরে রাখবো।’ 

আরও বলেছেন, ‘অনেককেই দেখছি তারা কাঁদছেন। আপনাদের মতো আজ রাতে আমিও কাঁদবো। কারণ আমি আপনাদের মিস করবো। কিন্তু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। সব কিছু ভালো অবস্থায় আছে। কারণ ভিতটা শতভাগ ঠিক হয়ে আছে।’   

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের