বৃহস্পতিবার শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৬:৪১আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:৪১

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর (বিএসজেএ) সদস্যদের নিয়ে আয়োজিত হচ্ছে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২২।’ আগামী বৃহস্পতিবার টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে এই ক্রীড়া উৎসব শুরু হবে।

টেবিল টেনিস ছাড়াও ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আরচারি, কলব্রিজ- ৭টি ডিসিপ্লিন নিয়ে হবে এবারের স্পোর্টস কার্নিভাল। টেবিল টেনিস ও ক্যারমে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্টও। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। এছাড়া সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।

ওয়ালটন-বিএসজেএ ইনডোর স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনিসহ ক্রীড়া সাংবাদিকরা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম ইকবাল বিন আনোয়ার বলেন, ‘বিএসজেএ-র সঙ্গে ওয়ালটনের পথ চলা অনেক পুরোনো। আমরা অত্যন্ত গর্বিত বিএসজেএ-র এই আয়োজনে ওয়ালটন আবারও সম্পৃক্ত হতে পেরেছে। ওয়ালটন ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি ক্রীড়া উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। বিএসজেএর এই আয়োজন সফল হোক। ক্রীড়া সাংবাদিকরা খেলাধুলায় মেতে উঠুক, ওয়ালটন পরিবার সেই প্রত্যাশা করছে।’  

পৃষ্ঠপোষক ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সাইদুজ্জামান বলেছেন, ‘যারা খেলাধুলা নিয়ে কাজ করে তারাই এবার খেলতে নামছেন। আমি আমাদের সদস্যদের ধন্যবাদ দিতে চাই। বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা খেলতে আসছেন।’

সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেছেন, ‘বিএসজেএ প্রতি বছর নিজেদের সদস্যদের জন্য এই কার্নিভাল আয়োজন করে। ওয়ালটন এর আগেও আমাদের সঙ্গে ছিল। আশা করছি ভবিষ্যতেও থাকবে।’

স্পোর্টস কার্নিভালের আহবায়ক রায়হান আল মুঘনি বলেছেন, ‘বিএসজেএ-র ৫০ এরও বেশি সদস্য এরই মধ্যে এই কার্নিভালে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। আমরা ধারণা করছি, এই সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়াবে। সাতটি ডিসিপ্লিন নিয়ে হবে এই স্পোর্টস কার্নিভাল। সকল ডিসিপ্লিন স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালিত হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী