দক্ষিণ এশিয়ার অলিম্পিক শুক্রবার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৩

দক্ষিণ এশিয়ার অলিম্পিক শুক্রবার শুরু কাল শুক্রবার ভারতের আসাম রাজ্যে গৌহাটির ইন্দিরা গান্ধি অ্যাথলেটিক স্টেডিয়ামে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত ১২তম সাউথ এশিয়ান গেমস। এরপাশের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়েও চলবে ১৬ ফেব্রুয়ারি  শেষ হওয়া এ গেমসের কর্মকাণ্ড।
কাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মহিলা ফুটবল দল খেলবে নেপালের বিপক্ষে। যদিও বিকেল পাঁচটায়  গৌহাটিতে সাউথ এশিয়ান গেমসের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১১তম এসএ গেমসে বাংলাদেশ ১৮টি স্বর্ণ, ২৪টি রৌপ্য এবং ৫৫টি ব্রোঞ্জসহ মোট ৯৭টি পদক অর্জন করেছিল। এবারের গেমসে শ্যুটিং, ভারোত্তোলন, বক্সিং, তায়কোয়ানডো, আরচ্যারীতে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ২২৩ জন পুরুষ, ১৪৭ জন মহিলা খেলোয়াড়, ৬০ জন কোচ, ৩৯ জন ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট ৪৬৯ সদস্যের একটি দল অংশগ্রহণ করছে। কন্টিনজেন্টের সঙ্গে বিভিন্ন ডিসিপ্লিনে ১১ জন বিদেশি প্রশিক্ষক রয়েছেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বিভিন্ন মন্ত্রণালয়, হেড কোয়ার্টারস অফিসিয়াল এবং টিম ডাক্তারসহ সর্বমোট ৫২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল গঠন করা হয়েছে।

শনিবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী শিলং ভাগের গেমসের উদ্বোধন করবেন। আগামী ১৬ ফেব্রুয়ারি গৌহাটিতে গেমসের সমাপনী অনুষ্ঠান হবে। 

গৌহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন ভারোত্তোলন দলের খেলোয়াড় ১১তম এসএ গেমসে স্বর্ণপদক বিজয়ী হামিদুল ইসলাম। ৬ ফেব্রুয়ারি শিলংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন বক্সিং দলের খেলোয়াড় আব্দুর রহিম। যিনি বিগত ১১তম এসএ গেমসে স্বর্ণপদক অর্জন করেছিলেন।

গৌহাটিতে ৮৭টি হোটেলে রয়েছেন সাত দেশ থেকে আগত অ্যাথলেটরা। মূল ভেন্যুও ১৫ কিলোমিটার পরিধিকে ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্টেডিয়ামে রাডার বসানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আটটি দেশের নদী থেকে পানি আনা হয়েছে। প্রতিযোগিতার থিম সং, প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকার ‘এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন’ অন্য সাতটি দেশের ভাষায় অনুবাদ করা হয়েছে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের