ইংল্যান্ডে কুস্তিতে হতাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ১৫:০৪আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৫:০৪

বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২তম আসরে বাংলাদেশের কুস্তিগীররদের কেউই জয়ের দেখা পাননি।

ফ্রিস্টাইল ৬২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে দোলা খাতুন ১০-০ পয়েন্টে হেরেছেন ক্যামেরুনের বার্থা এমেলিয়েন এনগোলের কাছে।

পুরুষ ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদার ৪-০ পয়েন্টে হেরেছেন সিয়েরা লিওনের সেকু কাসেগবামার কাছে।

পুরুষ ১২৫ কেজি শ্রেণিতে লিটন বিশ্বাস ১১-০ পয়েন্টে হেরেছেন জ্যামাইকার অ্যারন জনসনের কাছে।

এছাড়া টেবিল টেনিস এককেও রামহিমরা হেরেছেন। এরই সঙ্গে বাংলাদেশের কমনওয়েলথ গেমসও শেষ হয়ে গেলো।

বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কুস্তির ইভেন্ট দিয়ে বাংলাদেশের সকল খেলা শেষ হয়েছে। আগামী ৮ আগস্ট সমাপনী অনুষ্ঠান হবে। সেখানে কিছু অ্যাথেলট থাকবেন। বাকিরা দেশে ফিরে যাবেন। এখান থেকে আবার ইসলামিক সলিডারিটি গেমসেও যাবে কেউ কেউ।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম