ভারতে শেষ দিনে ছেলেরা হারলেও জিতেছে নারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ০০:২৩আপডেট : ১০ আগস্ট ২০২২, ০০:৩০

ভারতের চেন্নাইয়ে ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে নারী বিভাগে বাংলাদেশ ১৬০ দেশের ১৬২টি দলের মধ্যে ৫৬তম স্থান অর্জন করেছে। আর ওপেন বিভাগে বাংলাদেশ ১৮৬ দেশের ১৮৮ দলের মধ্যে ৬৬তম স্থান পেয়েছে।

একাদশ বা শেষ রাউন্ডের খেলায় মঙ্গলবার (৯ আগস্ট) ওপেন বিভাগে বাংলাদেশ দল ১.৫-২.৫ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায়। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারান গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে। তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেন গ্র্যান্ডমাস্টার মেঘারানতো সুশান্তর সঙ্গে।

ভারতে শেষ দিনে ছেলেরা হারলেও জিতেছে নারী দল

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও  ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে আন্তর্জাতিক মাস্টার এরভান মোহাম্মদ ও ফিদে মাস্টার কুরনিয়াওয়ান মোহম্মদ আগুসের কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ ১১ খেলায় ১২ পয়েন্ট পেয়েছে। আর ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্থান।

অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ ৩.৫-১.৫ গেম পয়েন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা জিতেছেন। তারা হারিয়েছেন যথাক্রমে বাদেনহোস্ট চলই, নারী ক্যান্ডিডেট মাস্টার সেলক্রিক রেবেকা ও নারী আন্তর্জাতিক মাস্টার বোয়াহ ডেনিসকে। নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ড্র করেন নারী আন্তর্জাতিক মাস্টার ভ্যান জিল চালির্জের সঙ্গে।

নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অলিম্পিয়াড হতে নারী ফিদে মাস্টারের খেতাব পাচ্ছেন।

বাংলাদেশ নারী দল ১১ খেলায় পেয়েছে ১২ পয়েন্ট। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইউক্রেন।

/টিএ/এলকে/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি