আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ২০:৩৪আপডেট : ১২ আগস্ট ২০২২, ২০:৩৪

তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমস হ্যান্ডবলে গ্রুপ পর্যায়ে কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে স্থান নির্ধারণী ম্যাচে এসে দেখা পেয়েছে সাফল্যের। আফগানিস্তানকে ৩৩-২০ গোলে হারিয়ে সপ্তম হয়েছে মিস্টি-সানজিদারা।

শুক্রবার শেষ ম্যাচে এসে বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। প্রথমার্ধে ১৭-৯ গোলে এগিয়ে ছিল। লাল-সবুজ দলের হয়ে সানজিদা আক্তার সর্বোচ্চ ৯ গোল করেছেন। এছাড়া মিস্টি আক্তার ও মোসাম্মদ মাফি ৮টি করে দলের জয়ে সহায়ক ভূমিকা পালন করেছেন।

গেমসে সপ্তম হয়ে বাংলাদেশ দলের কোচ আমজাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মেয়েরা এই প্রথম কোনও বড় পর্যায়ের খেলাতে অংশ নিয়েছে। তুরস্ক-সেনেগাল এরা বিশ্ব লেভেলে খেলে থাকে। তাদের বিপক্ষে পেরে ওঠা কঠিন ছিল। তবে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে। মেয়েদের মধ্যে সম্ভাবনাও দেখা যাচ্ছে। ঠিকমতো পরিচর্যা করলে ওরা সামনের দিকে আরও ভালো করতে পারবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম