এবার ছাদখোলা গাড়িতে মোস্তাকিমকে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২২, ১৭:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৮:৪৫

দক্ষিণ এশিয়ান ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-১৫ বিভাগে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে সিফাত উল্লাহ গালিব ও মোস্তাকিম হোসেন জুটি। অভাবিত সাফল্যে দুজনেই যারা যার এলাকায় সংবর্ধিত হয়েছেন। তবে মোস্তাকিমকে ব্যতিক্রমধর্মী সংবর্ধনা দেওয়া হয়েছে তার শিকড় দিনাজপুরের বিরামপুরে।

বিরামপুর উপজেলার বিরামপুর অ্যাকাডেমি থেকে শুরুটা হয়েছিল মোস্তাকিমের। সেখানেই ব্যাডমিন্টনে হাতেখড়ি। এরপর ঢাকায় সারোয়ার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে বেড়ে ওঠা। এবার ভারতের আসামে চ্যাম্পিয়ন হয়ে বিরামপুরে পৌঁছালে তাকে ছাদখোলা গাড়িতে সংবর্ধনার ব্যবস্থা করেছে বিরামপুর ব্যাডমিন্টন অ্যাকাডেমি। মোস্তাকিমকে নিয়ে গাড়িটি পুরো উপজেলা প্রদক্ষিণ করেছে। পুষ্পবৃষ্টি তো ছিলই। এছাড়া অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে।

অটোরিকশা চালক থেকে ব্যাডমিন্টনে সাফল্য পাওয়া মোস্তাকিম এমন সংবর্ধনায় ভীষণ অভিভূত। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিরামপুরে জন্ম আমার। এখানে ব্যাডমিন্টনের শুরুটা করেছিলাম। সেখানেই এবার অভিনব উপায়ে সংবর্ধনা দেওয়া হলো। আসলে কখনও চিন্তা করিনি এভাবে ছাদখোলা গাড়িতে পুরো উপজেলা ঘুরবো। সবাই দেখবে।’

অথচ বিরামপুরের অনেকেই মোস্তাকিমের সাফল্য সম্পর্কে জানতো না। তবে ছাদখোলা গাড়ির কাছে এসে অনেকে এই তথ্য জানতে পেরে তাকে অভিবাদন জানিয়েছেন। মোস্তাকিম বলেছেন, ‘আমাদের এখানে এমন ছাদখোলা সংবর্ধনা আগে কখনও হয়নি। আমাকে গাড়িতে দেখে সবাই যখন কারণ জানতে পারলো, প্রশংসাই করেছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের