তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কিরগিজস্তানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১৬:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:২২

প্রথম সেট জিতে এগিয়ে গেলো বাংলাদেশ। কিন্তু পরের সেটে মেঘ জমতে থাকে। টানা দুই সেট জিতে কিরগিজস্তান স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে  দেয়। বাংলাদেশের জন্য ম্যাচে ফেরাটা বেশ কঠিন হয়ে পড়ে। মেঘ সরিয়ে চতুর্থ সেট জিতে আলিপোর আরজীর দল ঠিকই লড়াই জমিয়ে ফেলে। শেষ সেটে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠে। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা উড়িয়েছে বাংলাদেশই।

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ প্রথম সেট জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে। কিরগিজরা শক্তি দেখিয়ে পরের দুই সেট জিতে এগিয়ে যায়। ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে বাংলাদেশ হার মানে।

চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে সমতায় ফেরে। শেষ সেটটি আরও জমে ওঠে। একপর্যায়ে এগিয়ে থেকে কিরগিজরা ১২-১২ পয়েন্টে সমতায় ফেরে। তবে শেষের দিকে এসে সজীব-সুজনরা চমক দেখান। সমানে সমান ম্যাচ চলাকালীন ১৮-১৬ পয়েন্টে জয় নিশ্চিত করে।

সুজন প্রতিপক্ষের আক্রমণ ব্লক করে দিয়ে স্বাগতিকদের আনন্দে ভাসান।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ হারে শ্রীলঙ্কা, দ্বিতীয় সেট (২৫-১৯) ও তৃতীয় সেট (২৫-১৯) টানা জিতে নেয় লঙ্কানরা। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে (২৫-২০) জয় তুলে নেয় নেপাল। তবে পঞ্চম সেটে (১৫-১০) পয়েন্টে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলঙ্কা।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের