এশিয়ান জিমন্যাস্টিকস থেকে বাংলাদেশকে সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়ন থেকে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এশিয়ান জিমন্যাস্টিকসে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ অর্জন করেন এ ক্রীড়া সংগঠক।

কাতারের দোহায় সোমবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ২২তম কংগ্রেসে শেখ বশির আহমেদ মামুনের হাতে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান সাতরি এ সম্মাননা সনদ তুলে দেন।

২০২০ সালে ঢাকায় ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ’ আয়োজন হয়েছিল। আয়োজনের পাশাপাশি বাংলাদেশে জিমন্যাস্টিকসের প্রসার ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়ন।

এ সম্মাননা অর্জন করায় শেখ বশির আহমেদ মামুনকে অভিনন্দন জানিয়েছেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের