মেয়েদের কাবাডি

৬ সেকেন্ডের ব্যবধানে চ্যাম্পিয়ন ঢাকা টুয়েলভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:১২

মেয়েদের প্রথম করপোরেট কাবাডি লিগে শিরোপা জিতেছে ঢাকা টুয়েলভ। জাতীয় কাবাডি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৬ সেকেন্ড বাকি থাকতেই ২৩-২২ পয়েন্টে টেকনো মিডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

মঙ্গলবার প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও সময় বাড়ার সঙ্গে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় টেকনো মিডিয়া। তবে শেষ রক্ষা হয়নি। ৬ সেকেন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন উৎসব করেছে ঢাকা টুয়েলভ।

ফাইনাল শেষে রেখা আক্তার বলেছেন, ‘ম্যাচের শেষ দিকে আমাদের মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। আমাদের মধ্যে কিছুটা হতাশাও ভর করেছিল। কিন্তু আল্লাহ সহায় ছিল বলে আমাদের চ্যাম্পিয়ন হতে শেষ রেইড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’ 

ফাইনাল হারলেও হতাশ নন টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার ‘এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আগে কখনো খেলিনি। ফেডারেশনের কাছে আমাদের অনুরোধ এই ক্যাম্পটা নিয়মিত না হোক অন্তত ২-৩ মাস পর পর যেন হয়।’

ঢাকা টুয়েলভের স্মৃতি আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, আনজু আরা রাত্রি সেরা রেইডার, বজলুর রহমান সেরা কোচ এবং টেকনো মিডিয়ার রুপালি আক্তার সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। 

ফাইনাল শেষে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী