বাংলাদেশের ভালোবাসা নিয়ে দেশে ফিরে যাচ্ছে আর্জেন্টিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ১৫:৫৬আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৬:৫২

প্রথমবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি খেলতে আর্জেন্টিনা দল ঢাকায় এসেছিল। তবে মেসিদের ফুটবলের মতো আলো ছড়াতে পারেনি। অন্তত একটি ম্যাচ জয়ের আশা নিয়ে ঢাকায় এলেও খালি হাতে ফিরছে। হেরেছে সবকটি ম্যাচ। এ নিয়ে রিকার্দো আকুনার দলটির কোনও আক্ষেপ নেই যদিও। তাদের কাছে অংশগ্রহণই বড় কথা। তাছাড়া ম্যারাডোনা-মেসিদের দেশের মানুষ হওয়ায় ঢাকার মানুষের যে অঢেল ভালোবাসা পেয়েছেন, তাতেও খুশি আর্জেন্টিনা কাবাডি দল।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা ৫টি ম্যাচ খেলেছে। কোনোটিতেই বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারেনি। কাবাডিতে যে তারা অনেক পিছিয়ে; সেটিই প্রকট হয়ে ধরা দিয়েছে। ফলে কোনও পয়েন্ট না নিয়ে কাল মঙ্গলবার ঢাকা ছাড়তে যাচ্ছে সাদা-আকাশি জার্সিধারীরা।

ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে দলটির কোচ রিকার্দো আকুনা বলেছেন, ‘আমরা ঢাকায় আসার আগেই জানতাম, এখানে আমাদের পক্ষে জেতা কঠিন হবে। সেটাই হয়েছে। আসলে আমাদের ম্যাচ জেতার পরিকল্পনা ছিল না। ২০১৮ সালের পর দেশের বাইরে খেললাম। অন্যরা কিন্তু ঠিকই খেলেছে। সব ম্যাচ হেরেও আমরা অখুশি নই। এখান থেকে অনেক কিছু শিখলাম। দল অভিজ্ঞ হলো।’

আকুনা বাংলাদেশে আসার আগে মেসিদের নিয়ে এখানকার মানুষের উৎসাহটা জানতে পেরেছিলেন। একই দেশের দল হওয়ায় তাদের ঘিরেও কম উৎসাহ-উদ্দীপনা ছিল না। মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের ভালোবাসা তাদের অবাকই করেছে। আকুনা বলেছেন, ‘এখানে সবকিছু ভালো লেগেছে। খাবার থেকে শুরু করে সব রকমের আতিথিয়েতা। এখানকার মানুষের ভালোবাসা পেয়ে আমরা অভিভূত। খেলা বা খেলার বাইরে সবাই আমাদের দেখতে এসেছে। এটা যে ম্যারাডোনা-মেসির দেশের মানুষের কারণে তা বুঝতে পেরেছি। বলতে পারেন, এই দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে দেশে ফিরে যাচ্ছি। ভবিষ্যতে ডাক পেলে আবারও খেলতে আসবো, ৯৯ ভাগ নিশ্চয়তা দিচ্ছি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের