শুমাখারের ‘সাক্ষাৎকার’ ছেপে বরখাস্ত ম্যাগাজিনের সম্পাদক

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ১৪:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪:২১

সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার ২০১৩ সালের ডিসেম্বরে স্কি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। তারপর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। অথচ তার সাক্ষাৎকার নিয়ে ফেললো এক জার্মান সাময়িকী! সেটা প্রকাশও করলো। পরে ফর্মুলা ওয়ান লিজেন্ডের পরিবারের কাছে ম্যাগাজিনের প্রকাশক ক্ষমা চেয়ে এর সম্পাদককে বরখাস্ত করেছেন।

শুমাখার আসলে সাক্ষাৎকারটা দেননি। কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডাই আকতুয়েলে নামের সাময়িকী তাদের প্রচ্ছদে শিরোনাম দেয় ‘মাইকেল শুমাখার, প্রথম সাক্ষাৎকার’। হাসিমুখে শুমাখারের ছবির নিচে লেখা, ‘প্রতারণামূলকভাবে বাস্তব শোনাতে পারে।’ পরে তার স্বাস্থ্য ও পরিবার নিয়ে শুমাখারের উদ্ধৃতিও দেওয়া হয়েছে।

কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে শুমাখারের বক্তব্য ছিল এমন, ‘কিছু মানুষের সাহায্য নিয়ে আমি দাঁড়াতে পারি এবং এমনকি আস্তে আস্তে ধাপও ফেলতে পারি। আমার স্ত্রী ও বাচ্চারা আশীর্বাদ। তাদের ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। স্বাভাবিকভাবে তারা খুব কষ্টে আছে, যেভাবে সবকিছু হলো। তারা আমার পাশে থাকে।’

শুমাখারের পরিবার শুক্রবার জানায়, তারা সাময়িকীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং দুই দিনের মধ্যে এর প্রকাশক ক্ষমা চাইলো।

ফুঙ্কে মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিয়াঙ্কা পোহলম্যান বলেছেন, ‘এই অরুচিকর ও ভুল আর্টিকেল কখনোই প্রকাশিত হওয়া উচিত ছিল না। এটা আমাদের সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে যায় না এবং আমাদের পাঠকদেরও। এই আর্টিকেল প্রকাশের কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাই আকতুয়েলে এডিটর ইন চিফ আনে হফম্যানকে আজ তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যেটা তিনি ২০০৯ সাল থেকে পালন করছেন।’

দুর্ঘটনার পর শুমাখার কোমায় চলে যান এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে তাকে বাসায় নেওয়া হয়। তারপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার গোপনীয়তা বজায় রেখেছেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি