বাংলাদেশে উশুকে এগিয়ে নিতে চীনা সরকারের ১ কোটি টাকার সৌজন্য উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১৪:২৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৮

বাংলাদেশের উশু খেলাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চীন সরকার প্রায়ই সাহায্য করে থাকে। মাঝেমধ্যে তারা ক্রীড়া সরঞ্জাম দিয়ে থাকে। এবার তো চীন থেকে এক কোটি টাকার বেশি সমমূল্যের খেলার সরঞ্জাম সৌজন্য উপহার হিসেবে পাচ্ছে উশু ফেডারেশন। 

এরই মধ্যে সরঞ্জামগুলো ফেডারেশনের গোডাউনে রাখা হলেও শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

ঈদের আগের দিনই খেলার সরঞ্জাম ফেডারেশনের গোডাউনে এনে রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে খেলার ম্যাট, সোর্ডসহ আরও অনেক কিছু। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চীন থেকে আমরা এর আগেও ৬৫ লাখ টাকার সরঞ্জাম পেয়েছিলাম। এবার অনেক কিছুই দেওয়া হচ্ছে। আমরা তা নিজেরা আনতে গেলে গেলে ট্যাক্স মিলিয়ে এক কোটি টাকার বেশি ব্যয় হতো। এখন তা সৌজন্য হিসেবে পেয়েছি।’

এরপরই এই কর্মকর্তা যোগ করেন, ‘এরই মধ্যে গুদামে তা রাখা হয়েছে। চীনা দূতাবাসে জায়গা নেই বিধায় আমাদের এখানে রাখা হয়েছে। সামনে কোনও অনুষ্ঠানের মাধ্যমে আমরা অফিসিয়ালি তা ব্যবহার করতে পারবো। তখন ক্লাব, জেলা ও বিভাগগুলোতে সেগুলো দেওয়া হবে, যেন উশু খেলার আরও বিস্তার হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী