বঙ্গবন্ধু নারী আইএইচএফ ট্রফি টুর্নামেন্টের লোগো উন্মোচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ১৭:৪১আপডেট : ০৬ মে ২০২৩, ১৭:৪৫

তৃতীয়বারের মতো ঢাকায় হতে যাচ্ছে চার জাতির হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বঙ্গবন্ধু নারী আইএইচএফ ট্রফি (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ। আগামী ১৩ মে টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১৭ মে পর্যন্ত। 

আসরটি সামনে রেখে শনিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব আশিকুর রহমান মিকু, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মো. আলমগীর, টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচএফ ট্রফি। ২০১৭ সালে ৭ দেশের অংশগ্রহণে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। এরপর করোনাভাইরাসসহ নানা কারণে টুর্নামেন্টটি হয়নি। আজ লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘৭ বছর পর বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক আয়োজনে বাংলাদেশসহ ৪ দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও বেশি সমৃদ্ধ হবে। আমাদের যে সক্ষমতা আছে সেটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে আরো উদ্ভাসিত হবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের