কাজাখস্তানে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৩, ১৯:১৯আপডেট : ১৯ মে ২০২৩, ১৯:২৫

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ বিভাগে বাংলাদেশ বালক দল ৩-০ ম্যাচে ভুটানকে হারিয়ে কাজাখস্তানে এশিয়ান ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। কাল শনিবার টেনিসের এই প্রতিযোগিতায় রাউন্ড-রবিন লিগের শেষ খেলায় বালক দল ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশ বালক দল চারটি ম্যাচ খেলে চারটিতেই জয়ী হয়েছে।

শুক্রবার রমনাস্থ শেখ জামাল টেনিস কমপ্লেক্সে ভুটানের বিপক্ষে বাংলাদেশ বালক এককের প্রথম খেলায় মোহাম্মদ হায়দার ৬-১, ৬-০ গেমে জামইয়াং তাশিকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো. রাকিন রহমান ৬-১, ৬-১ গেমে রিসেল দর্জিকে হারিয়েছেন।

দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ বালক দল ২-০ ম্যাচে জয়ী হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য-মোহাম্মদ জুটি ৪-৬, ৬-৩, ১০-৭ গেমে ভুটানের দর্জি ও তাশি জুটিকে হারিয়েছে।

দিনের অন্যান্য খেলায় বালক বিভাগে ভারত ৩-০ ম্যাচে শ্রীলঙ্কাকে, নেপাল ২-১ ম্যাচে মালদ্বীপকে, বালিকা বিভাগে শ্রীলঙ্কা ৩-০ ম্যাচে মালদ্বীপকে এবং ভারত ৩-০ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের