বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আদম তমিজী হক। শেখ হামিম হাসানকে করা হয়েছে সাধারণ সম্পাদক।
বুধবার (২১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আদম তমিজী হক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আর শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন কমিটিতে ডা. জায়াদুর রহমান ওয়াদুদ ও জব্বার হোসেনকে সহ-সভাপতি এবং আবুল হোসেন, ফজলে এলাহী ও মাহমুদ হোসেন খান দুলালকে সদস্য করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গঠিত অ্যাডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন এবং উক্ত সময়ের মধ্যে সার্বক্ষণিক কার্যাবলীও দেখভাল করবেন।








