চট্টগ্রামে শুরু জাতীয় টেবিল টেনিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৩, ১৭:২৭আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭:২৭

আজ শনিবার থেকে শুরু হয়েছে ৩৯তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টের ভেন্যু চট্টগ্রাম রাইফেলস ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 

এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নিয়েছে। পাঁচটি বিভাগ হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। সার্ভিসেস দল থেকে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করছে। 

মোট ২৩০ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় চ্যাম্পিয়নশিপ অংশ নিয়েছে। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন ও বালিকা ২৮ জন। প্রতিযোগিতা হচ্ছে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে। 

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ইউসিবি ব্যাংক ও পোলার আইসক্রিম। প্রতিযোগিতা শেষ হবে ২৯ জুলাই।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি