৮৬’র পুনরাবৃত্তি করতে পারলেন না বাংলাদেশের সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৭

১৯৮৬ সালে সিউলের এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন বাংলাদেশের হয়ে প্রথম ব্যক্তিগত পদক জিতেছিলেন। মঙ্গলবার জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলে তিন যুগ পর সেই সোনালি অতীত ফিরিয়ে আনার সুযোগ ছিল বক্সার সেলিম হোসেনের। কিন্তু কোয়ার্টার ফাইনালে জাপানের বক্সার শুদাই হারাদারের সামনে আর পেরে ওঠেননি সেলিম। ৫-০ পয়েন্টে হেরে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ হাতছাড়া করেছেন।

সিউলে লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে মোশাররফ ব্রোঞ্জ জিতেছিলেন। সেলিম অবশ্য ৫৭ কেজি ওজন শ্রেণিতে ব্যর্থ হয়েছেন। যদিও হাংজু জিমনেসিয়ামে খেলার আগে আত্মবিশ্বাসী ছিলেন সেলিম, ‘এটা এমন একটা খেলা, যেখানে এক ম্যাচ জিতলে স্বাভাবিকভাবে পরের ম্যাচ জেতার স্পৃহা বেড়ে যায়। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এই ম্যাচেও জিততে পারবো।’ পরে এই আত্মবিশ্বাস আর রিংয়ে এসে থাকেনি।

এর আগে প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা এবং প্রাক কোয়ার্টারে তাজিকিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন সেলিম হোসেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি