ব্রেন টিউমারের কাছে হেরে গেলেন বাংলাদেশ দলে খেলা জাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৪:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৪:৪৩

জাতীয় কাবাডি দলের সাবেক অলরাউন্ডার জাকির হোসেন আর নেই। বৃহস্পতিবার সকালে সবাইকে কাঁদিয়ে ইহলোক ছেড়েছেন ৩৯ বছর বয়সী। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত লাল-সবুজ দলে প্রতিনিধিত্ব করা জাকির।

জাকির হোসেন দুই বছর আগে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করলে ব্রেন টিউমারের অস্তিত্ব মেলে। অস্ত্রোপচার করে কিছু দিন ভালোও ছিলেন। গত কিছু দিন আবারও অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে থাকতে হয়েছিল। কিন্তু সেখান থেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

জাকির শুধু জাতীয় দলে খেলেননি। ভারতের প্রো কাবাডি লিগে দুবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলে তার সতীর্থ ও একসময়ের অধিনায়ক মাসুদ করিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সঙ্গে খেলার সময় জাকির মাথায় আঘাত পায়। সেখান থেকে ওর টিউমার ধরা পড়ে। শেষের দিকে গুরুতর অসুস্থ ছিল। তবে এতো অল্প সময়ে জাকির চলে যাবে সেটা মানতে পারছি না। টিম মেট হিসেবে ও অসাধারণ ছিল। আমরা  এক সঙ্গে জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি।’

আজই সাতক্ষীরার গ্রামের বাড়িতে জাকিরের মরদেহ দাফন করা হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি