কাবাডিতে মেঘনাকে হারিয়ে পুলিশের শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫

রানার বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে  ফাইনালে মেঘনা কাবাডি ক্লাবকে ২টি লোনাসহ ২৭-৪৪ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

এছাড়া অনবদ্য পারফরম্যান্স করে সেরা ক্যাচার নির্বাচিত হন মেঘনা কাবাডি দলের অধিনায়ক জিয়াউর রহমান, সেরা রেইডার নির্বাচিত হন পুলিশ কাবাডি দলের মিজানুর রহমান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশ টিমের ভারতীয় রিক্রুট মহেশ গৌড়। তাদের হাতে ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কারও তুলে দিয়েছেন প্রধান অতিথি।

এ সময় পুরস্কার মঞ্চে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিশেষ অতিথি রানার গ্রুপের চেয়ারম্যান ও কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, বিশেষ অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার গৌরব প্রায় লুপ্ত হতে চলেছিল। কিন্তু কাবাডি ফেডারেশনের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের কারণে খেলাটি নতুন জীবন ফিরে পেয়েছে। এজন্য আমি কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানাই।'

কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘মেঘনা কাবাডি ক্লাব প্রথমবার দল গঠন করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমি মেঘনা দলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমাদের কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদককে আমি ধন্যবাদ জানাই একটি নবগঠিত দলকে ফাইনালে তুলে আনার জন্য। আমি আশা করছি ভবিষ্যতে তারা আরও ভালো করবে। বাংলাদেশ পুলিশ কাবাডি যোগ্যতম দল হিসেবেই আসরে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদেরও অভিনন্দন-শুভেচ্ছা জানাই।’

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী