ফেডারেশনগুলোকে তিন বছর সময় দেবেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২৪, ১৯:২৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮

ক্রীড়াঙ্গনে সবচেয়ে ধনী সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি এখন পুরো দেশের ক্রীড়াঙ্গনের প্রধান হয়েছেন। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে উৎসবমুখর পরিবেশে প্রথম দিন পার করলেন। প্রথম দিনেই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিন বছরের সময় ঠিক করে দিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করেন পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে যান। সেখানে এই নবনির্বাচিত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রায় ৫৪টি ফেডারেশনের কর্তাব্যক্তিরা। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে ফেডারেশনের কর্তাসহ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক।

তিনবারের নির্বাচিত প্রতিনিধি পাপন এবারই মন্ত্রিত্ব পেয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে জানিয়েছেন, সবগুলো ফেডারেশনের সঙ্গে আলাদাভাবে বসে তাদের কথা শুনবেন। সম্ভাব্য সব কিছু করবেন ফেডারেশনের জন্য। তবে তিন বছরের মধ্যে অগ্রগতি দেখাতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাকে প্রথমে সবগুলো ফেডারেশনের সঙ্গে আলাদাভাবে বসতে হবে। তাদের কথা শুনতে হবে। সব খেলা তো আর আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। এমন অনেকগুলো ফেডারেশন আছে, যারা ইতোমধ্যে ভালো। তবে যাদের আর্থিক সমস্যা আছে, তারা আমার সঙ্গে বসে আমাকে একটা লক্ষ্য দেবে, বাজেট দেবে। আমি তিন বছর সময় দিবো যেন তাদের অগ্রগতি দেখতে পাই।’

যুব ও ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ‘তারা আমাকে পাঁচ-সাত-দশ বছরের লক্ষ্যমাত্রা দিতেই পারে। তাই বলে আমি এত সময় দেওয়ার পক্ষে না। তিন বছর পর যদি দেখি তারা ভালো করছে, লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে সামনের দিকে ভাববো। লক্ষ্যপূরণ করতে না পারলেও যে অর্থ দেওয়া বন্ধ হবে তেমনটি নয়, তখন যারা উন্নতির দিকে যাচ্ছে সেদিকে বাড়তি নজর দেবো।’

জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণত স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণে ব্যস্ত থাকে। নতুন চেয়ারম্যান স্টেডিয়াম নির্মাণের চেয়ে মাঠকে বেশি প্রাধান্য দিচ্ছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, স্টেডিয়াম তো রয়েছে। কিন্তু মাঠ কোথায়? মাঠ না থাকলে মানুষ খেলবে কোথায়? তাই আমার কাছে স্টেডিয়ামের চেয়ে মাঠ বেশি প্রয়োজন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের