ইরানের আগে বাংলাদেশে এসে লড়বেন ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২০:১৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:১৩

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের ইমরানুর রহমান। পরবর্তী আসর ইরানে ২১-২৩ ফেব্রুয়ারি। এর আগে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে নিজেকে ঝালিয়ে নিতে চান লন্ডনে বেড়ে ওঠা দেশের দ্রুততম মানব। 

ফেডারেশনের এক্ষেত্রে একটা ব্যর্থতা আছে। টানা দুইবার তারিখ দিয়েও জাতীয় সামার অ্যাথলেটিকস আয়োজন করতে পারেনি ফেডারেশন। শুরুতে গত বছরের ২৬-২৮ অক্টোবর, এরপর ১০-১১ নভেম্বর তারিখ নির্ধারণ করে পিছিয়ে আসতে হয়েছে। নতুন বছরের শুরুতেও সামার অ্যাথলেটিকস আয়োজন করা যাচ্ছে না। বরং জাতীয় অ্যাথলেটিকস শুরু হয়ে যাচ্ছে ৯ ও ১০ ফেব্রুয়ারি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন ট্র্যাকে এই আসরে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন বর্তমান সেরা ইমরানুর। নিজের দ্রুততম মানবের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি তেহরানে যাওয়ার আগে নিজের সর্বশেষ অবস্থানটা দেখতে চাইছেন।

ইমরানুর আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকায় খেলতে আসার খবর নিশ্চিত করে লিখেছেন, ‘বাংলাদেশে আসছে ৯ ফেব্রুয়ারি জাতীয় অ্যাথলেটিকসে আমি অংশ নিতে যাচ্ছি। মাঠে এসে আমাদের সব অ্যাথলেটদের সমর্থন করার অনুরোধ করছি। তাহলে এটা হবে আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

ইমরানুর ঢাকায় খেলে ১৫ ফেব্রুয়ারি যাবেন তেহরান। ঢাকায় দ্রুততম মানবের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে সেটি হবে ইমরানুরের জন্য বাড়তি প্রেরণা। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের